logo

চুয়াডাঙ্গায় ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ঢাকা বিরিয়ানি হাউজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গায় অবৈধ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের অপরাধে ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, দুপুরে সদর হাসপাতাল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঁচা ও রান্না করা মাংস খোলা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ঢাকা বিরিয়ানি হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।