logo
Advertisement

কুমিল্লায় যুবলীগের ঝটিকা মিছিল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাসহ আটক ৪

কুমিল্লায় যুবলীগের ঝটিকা মিছিল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাসহ আটক ৪
কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলার সুদন্যপুর এলাকার হারিস আহাম্মদের ছেলে মাহবুবুর রহমান প্রকাশ রনি (৩২), কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বল্লভপুর এলাকার আনোয়ারের ছেলে ও যুবলীগ নেতা আশিকুর রহমান (৪১), সদর দক্ষিণ উপজেলার টঙ্গীরপাড় এলাকার আবদুল খালেকের ছেলে ও চৌয়ারা ইউনিয়ন যুবলীগের সদস্য মনির হোসেন ফরাজী এবং সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর এলাকার আবদুল মান্নানের ছেলে ও আওয়ামী লীগের সদস্য মো. মোস্তফা (৪২)।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কয়েকজন ব্যক্তি যুবলীগের ব্যানার নিয়ে মিছিল বের করেন। মিছিলটি বিশ্বরোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ঘটনার পর মিছিলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ মিছিলের সাথে জড়িত চার জনকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় তারা সম্পৃক্ত ছিলেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।