Advertisement

মহেশপুর উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
মহেশপুর উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার আব্বাস উদ্দিন। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্বাস উদ্দিনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আব্বাস উদ্দিন মহেশপুর উপজেলার হামিদপুর পাড়ার মৃত আমির হোসেনের ছেলে। তিনি মহেশপুর উপজেলা কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মারাত্মক বিস্ফোরক ও নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানা-পুলিশের একটি দল।

পুলিশ আরও জানায়, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় ২০২৪ সালের ২৩ আগস্ট দায়ের করা একটি মামলা রয়েছে (মামলা নম্বর-০৮, জিআর নম্বর-১৪৮)। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৪২৭, ৪৩৬, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক ও নাশকতা মামলার সন্দেহভাজন আসামি মো. আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :