logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু
পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম। ছবি : জেলা পুলিশের সৌজন্যে

ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে পুলিশ লাইনে অবস্থানকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর শহিদুল ইসলামের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট