logo

আম বাগান থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

আম বাগান থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকার একটি আম বাগান থেকে মাসুদ আলী (৩৮) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ আলী শিবগঞ্জ উপজেলার চণ্ডিপুর ঘোষপাড়া গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পিঠালিতলা এলাকার একটি আম বাগানে মাসুদ আলীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।