logo

নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না: এমপি জাহান্দার আলী

নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না: এমপি জাহান্দার আলী
ছবি: এশিয়া পোস্ট

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার যদি গণমাধ্যমকর্মীরা ধারণ করতে পারেন, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া।

সোমবার (১১ মে) সকালে মাদারীপুর প্রেসক্লাবে আয়োজিত এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহান্দার আলী মিয়া বলেন, এশিয়া পোস্টের স্লোগান হচ্ছে ‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’। আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকেন, তাহলে সমাজ ও রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে। আমি বিশ্বাস করি, এশিয়া পোস্ট প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কথা জাতির সামনে তুলে ধরবে। সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকাশ পেলে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসান এবং সঞ্চালনা করেন সাংবাদিক সাগর হোসেন তামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মোহসীন রহমান, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, ওলিউল আহসান কাজল, আরাফাত হোসেন, রিপন চন্দ্র মল্লিক, সাব্বির হোসাইন আজিজ, নাজমুল হক, শাহাদাত জুয়েল, এমদাদ খান, আরিফুল রহমান, মহসিন তালুকদার, টিএম সিদ্দিক, অহিদুজ্জামান কাজল, সাইফুল ইসলাম নয়ন ও আতিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠান শেষে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন ঘোষণা করা।