logo

তারাবি শেষে দাঁড়িয়ে থাকা কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

তারাবি শেষে দাঁড়িয়ে থাকা কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। মিলন বুরইল গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুরইল উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের বুড়ইলের শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবী শেখ নামে আরেক যুবকের তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে শামিমসহ ১০ থেকে ১৫ জন সেখানে এসে মিলনের ওপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

হত্যার বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, কেন মিলনকে হত্যা করা হয়েছে তা এখনই বলতে পারছি না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ অভিযান চলছে। বিস্তারিত পরে জানাতে পারব।