logo

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২০ শিশু ভর্তি

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২০ শিশু ভর্তি
হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু। ছবি: এশিয়া পোস্ট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২০ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছে ১০৬ শিশু।

রোববার (১৭ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ১৭ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৩৯২ শিশু ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২৫৩ শিশু।

গত ২৪ ঘণ্টায় ৩৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে এ পর্যন্ত মোট ৩৩ শিশুর মৃত্যু হয়েছে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।