logo

বিয়েতে বন্ধুকে অকটেন উপহার

বিয়েতে বন্ধুকে অকটেন উপহার

মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন এক যুবক। প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে তিনি উপহার হিসেবে দিয়েছেন অকটেন, যা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েতে বরের ঘনিষ্ঠ বন্ধু মাসুম আহমদ উপহার হিসেবে অকটেন দেন। 

মাসুম বলেন, বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। এ জন্য একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে দুই লিটার অকটেন উপহার দিয়েছি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন।