আমরা নদীভাঙনের অভিশাপ থেকে মুক্তি চাই: হান্নান মাসউদ

এশিয়া পোস্ট নিউজ, ​নোয়াখালী
আমরা নদীভাঙনের অভিশাপ থেকে মুক্তি চাই: হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, হাতিয়াসহ নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই নদীভাঙনের অভিশাপ থেকে একসঙ্গে মুক্তি চাই।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালী সুপার মার্কেটের সামনে এক বিশাল পথসভায় তিনি এ সব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, নোয়াখালী অঞ্চলে নির্বাচিত সকল এমপিকে দল-মত নির্বিশেষে একসঙ্গে জাতীয় সংসদে নোয়াখালী বিভাগ চাওয়ার দাবি উপস্থাপন করতে হবে। সংসদে একাকী লড়াই না করে, সবাই মিলে এই সরকারের আমলেই আমরা নোয়াখালী বিভাগ আদায় করতে চাই, তিনি নোয়াখালী অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশে যেভাবে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, সীমান্তে পুশ-ইন করা হচ্ছে এবং নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে—তার বিরুদ্ধে দেশের মানুষকে নিয়ে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব।

​গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার মতো ৫ দফা দাবিতে নোয়াখালীতে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।