logo

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট অগ্রণী ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট অগ্রণী ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী
রাঙামাটিতে এশিয়া পোষ্টর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান। ছবি : এশিয়া পোস্ট

পাহাড়ে অপপ্রচার ও গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হয়। এসব ক্ষেত্রে এশিয়া পোস্ট অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

মঙ্গলবার (১২ মে) রাঙামাটির কলেজ গেট মেটেল জর্জ সম্মেলনকক্ষে এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা জানান।

দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার গনমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বস্তুনিষ্ট সংবাদ প্রচারে সবাইকে ভূমিকা রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামে নানা সময় বিভ্রান্ত ছড়ানো হয়। এসব ক্ষেত্রে এশিয়া পোষ্ট অগ্রনী ভূমিকা রাখতে পারে। এছাড়া চট্টগ্রামের রাজনীতিসহ মানুষের সকল খবর নিরপেক্ষভাবে প্রচারেরও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (সাকিল), প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সামশুল হক, রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সচেতন নাগরিক কমিটি (সনাক) এরিয়া কোঅর্ডিনেটর বেনজিন চাকমাসহ বিভিন্ন পেশাজীবী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

আলোচনাসভায় বক্তারা বলেন, সাংবাদিকতা যখন নানামুখী চ্যালেঞ্জের মুখে, নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছে এশিয়া পোস্ট। আশা করছি গণমানুষের হয়ে উঠবে সংবাদমাধ্যমটি। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার এশিয়া পোস্ট দেখিয়েছে, তা দেশের সংবাদপত্রের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পার্বত্য অঞ্চলে ১৩টি জাতিগোষ্ঠীর মানুষ নানা সংকটে মধ্যে মানুষ বসবাস করে। সংকট, সম্ভাবনা, সংস্কৃতি তুলে ধরবে সারা দেশের কাছে এই প্রত্যাশা করি।