Advertisement

সিলেটের পথে এনসিপি নেতারা

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
সিলেটের পথে এনসিপি নেতারা
সিলেটের পথে এনসিপির নেতারা। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের গোলাপগঞ্জে আয়োজিত সমাবেশে যোগ দিতে এবং জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের খোঁজখবর নিতে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে দলটির নেতারা গোলাপগঞ্জের উদ্দেশে রওনা হন।

মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

এনসিপি মৌলভীবাজার সূত্রে জানা গেছে, সফরকালে নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া গোলাপগঞ্জ এলাকার সাতটি শহীদ পরিবারের সদস্যদের বাড়িতে যাবেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের খোঁজখবর নেবেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা পৌঁছে দেবেন।

এছাড়া গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং নির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে দলটির নেতাদের। শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই বিশেষ সফরের আয়োজন করা হয়েছে।