logo

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) এবং একই এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আলুর জমিতে সেচ দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুইট। পথে প্রতিবেশী আজিজার তার সঙ্গে মোটরসাইকেলে ওঠেন। দারিয়াপুর পালপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুইটকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।