logo

লাউয়াছড়ায় দেখা মেলে সংকটাপন্ন উল্টোলেজি বানরের

লাউয়াছড়ায় দেখা মেলে সংকটাপন্ন উল্টোলেজি বানরের
উল্টোলেজি বানরের সোনালি রঙের লেজটি মেরুদণ্ড বরাবর নিচের দিকে একটু উঁচু হয়ে ঝুলে থাকে। ছবি : এশিয়া পোস্ট

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে গেলে ফটকের সামনেই সড়কধারে অনেক সময় বানরের দল বসে থাকতে দেখা যায়। এগুলো সিংহ বানর বা উল্টোলেজি বানর। ম্যাকাক গোত্রের এই বানর প্রজাতি কুলু বানর, ছোটলেজি বানর কিংবা উলু বান্দর নামেও পরিচিত।

জানা গেছে, উল্টোলেজি বানরের সোনালি রঙের লেজটি মেরুদণ্ড বরাবর নিচের দিকে একটু উঁচু হয়ে ঝুলে থাকে। সচরাচর চোখে না পড়া এই প্রজাতিটি সংকটাপন্ন। এদের গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি। শরীরের ওপরের অংশ জলপাই ধূসর এবং নিচের দিক ধূসর সাদা। মাথার মাঝখানটা চ্যাপ্টা ও কালচে রঙের; বয়স্ক বানরের মাথায় কখনো কখনো কেশর দেখা যায়।

Advertisement

এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে এদের বেশি দেখা যায়। এরা দলবদ্ধভাবে বসবাস করে।

এ বিষয়ে মৌলভীবাজারের সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচারের বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রমের সমন্বয়কারী ইব্রাহিম মিয়া এশিয়া পোস্টকে বলেন, উল্টোলেজি বা সিংহ বানর পুরুষ, স্ত্রী ও বাচ্চা মিলে একটি দলে থাকে। পুরুষ বানর দলের নেতৃত্ব দেয় এবং স্বভাবে বেশ রাগী হয়। কাউকে ভয় দেখাতে এরা দাঁত-মুখ খিঁচিয়ে ভেংচি কাটে। ফলমূল, কচি পাতা, কুঁড়ি ও কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট