Advertisement

পাবনা ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পেল জিপিএ-৫

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনা ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পেল জিপিএ-৫
ফল প্রকাশের পর একসঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দ উদযাপন। ছবি: এশিয়া পোস্ট

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের সবাই জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলে দেখা যায় প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।

তাদের মধ্যে ৫২ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুই দিক দিয়ে শতভাগ।

‎কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।

‎তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।

বিষয় :