logo

রংপুরে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

রংপুরে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
ঘনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর ওরফে মহুবর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চর তাম্বুলপুর মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুর ওরফে মহুবর হোসেন ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত হাসানুর রহমান (২২) নিহতের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মাহাবুর হোসেনকে ছুরিকাঘাত করেন তার ছেলে হাসানুর রহমান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।