পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মানচিত্রে পঞ্চগড়। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে মানিক হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নে দিঘিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

মৃত মানিক পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দীনের ছেলে। মানিক পেশায় হোটেল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, দিঘির পানিতে মরদেহটি ভাসতেছিল। কয়েকজন দেখে ইউনিয়ন পরিষদসহ পুলিশকে খবর দেন। তার প্যান্টের পকেটে দুটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তার মৃত্যুর জন্য দায়ী বলে লেখা ছিল।।

মানিকের মামা রফিকুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে। এর পর অনেক রাত হলেও ফিরেনি। এখন তার মরদেহ পাওয়া গেল।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়নি। বুধবার সকালে মরদেহ ভাসমান অবস্থা স্থানীয়রা দেখলে উদ্ধার করা হয়।

ওসি জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। চিরকুটের বিষয়টি তদন্তসহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিষয় :পঞ্চগড়