পিরোজপুরে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক ছাত্রদল নেতাসহ তিনজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজ ছাত্রদলের সহসভাপতি ও কলারণ গ্রামের নজরুল খলিফার ছেলে মো. সিফাত ইসলাম (১৯), একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. নাঈম (২২) এবং মোনাঈম খানের ছেলে ফেরদৌস খান (২০)।
পুলিশ জানায়, নাঈমের বাড়ির সামনে থেকে তাদের আটকের সময় নাঈমের কাছ থেকে ৮ পিস, সিফাত ইসলামের কাছ থেকে ২ পিস এবং ফেরদৌস খানের কাছ থেকে ২ পিসসহ মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।