চাটমোহরে আ.লীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পাবনার চাটমোহর উপজেলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মিছিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়কসহ রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে রেলবাজার মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক খোকন প্রধান, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শওকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হারেজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক সুজন, মুলগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব, মুলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি প্রমুখ।
এর আগে, বুধবার বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় ঝটিকা মিছিল করের আওয়ামী লীগের নেতাকর্মীরা।





