logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

পাবনায় সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

পাবনায় সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন
পাবনায় সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন। ছবি: এশিয়া পোস্ট

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক পলাতক নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে পৌর শহরের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় বিএনপির মিছিলে অতর্কিত হামলা ও গুলি চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দলটির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এরপর এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Advertisement

ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এশিয়া পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। বিএনপির নাম ভাঙিয়ে কারা কী করছে, তা আমাদের বোধগম্য নয়। তবে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কেউ জড়িত নন, এটুকু স্পষ্ট করে বলতে পারি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ জানান, ঘটনার সংবাদ পেয়ে পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল তথা মিলন চৌধুরীর বাড়ি পরিদর্শন করেছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরী।