logo

নির্মম মা: কাঁদত বলে নিজের সন্তানকে মেরেই ফেললেন

নির্মম মা: কাঁদত বলে নিজের সন্তানকে মেরেই ফেললেন

নড়াইল সদর উপজেলায় ৩ মাস বয়সি এক কন্যাকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা আরিফা বেগম (২১)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নড়াইলের আমলি আদালতে বিচারক মো. মারুফ হাসানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত আরিফা খাতুন। পরে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নিহত শিশুটির নাম তাবাসসুম। তার বাবা প্রবাসী মানিক চান মিয়া। 

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, জন্মের পর থেকেই শিশুটি বেশি কান্নাকাটি করত। শিশুটিকে সামলাতে গিয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি গলায় গামছা পেঁচিয়ে শিশুটিকে হত্যা করেন বলে স্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে রামেশ্বরপুর গ্রামের প্রবাসী মানিক চান মিয়ার সঙ্গে আরিফার বিয়ে হয়। সন্তান জন্মের পর তিনি স্বামীর বাড়িতে থাকছিলেন। প্রায় এক মাস আগে তিনি শিশুকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।