logo
Advertisement

গাজীপুরে ট্রাকের পেছনে ধাক্কা, প্রাণ গেণ পিকআপ চালকের

গাজীপুরে ট্রাকের পেছনে ধাক্কা, প্রাণ গেণ পিকআপ চালকের
দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাক জব্দ করেছে পুলিশ। শনিবার সকালে গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও হেলপার আহত হন। দুর্ঘটনার শিকার পিকআপ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। হেলপার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।