logo

চট্টগ্রামের হিজড়াখালে মিলল যুবকের মরদেহ

চট্টগ্রামের হিজড়াখালে মিলল যুবকের মরদেহ

চট্টগ্রাম নগরে চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজড়াখাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে খালে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম বিদ্যুৎ মিয়া। বয়স ২২-৩০ বছরের মধ্যে। তার বাড়ি গাইবান্ধায়। ওই এলাকায় জলাবদ্ধতা প্রকল্পে শ্রমিক হিসাবে কাজ করছিলেন বিদ্যুৎ মিয়া।  

এই বিষয়ে স্থানীয় আহসান হাবিবুল আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।