বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বুধাবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, প্রতিকূল আবহাওয়ায় নৌপথে নিরাপদ চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দৌলতদিয়া ঘাট এলাকায় তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এ ছাড়া এ রুটে চলাচলের জন্য ১৫টি ফেরি প্রস্তুত রয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক জেশানুল ইসলাম টপু বলেন, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
