logo

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে হিম বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। টানা ৯ দিন ধরে এই তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। 

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

এদিকে আবহাওয়ার তারতম্যের কারণে জেলার আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা ভুগছেন ঠাণ্ডাজনিত নানা রোগে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, বর্তমানে তাপমাত্রা ওঠানামা করছে ১০ ডিগ্রির ঘরে। কখনো মাঝারি কখনো বা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। তাই শীত ও গরম দুটোই অনুভূত হচ্ছে।