জামালপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জামালপুর সদর উপজেলায় বজ্রপাতে হৃদয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী চর মৌহাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে স্থানীয় কেন্দুয়া কালিবাড়ী মুকল নিকেতন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও হৃদয় গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের ক্ষেতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’