logo

হবিগঞ্জে সরিষা ক্ষেতে পড়ে ছিল শিশুর মরদেহ

হবিগঞ্জে সরিষা ক্ষেতে পড়ে ছিল শিশুর মরদেহ

হবিগঞ্জের লাখাইয়ে নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে মানসুরা বেগম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুড়িয়াউক গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মনসুরা বেগম ওই গ্রামের টেনু মিয়ার মেয়ে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ঘাস কাটতে সরিষা ক্ষেতে যায় মনসুরা বেগম। সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। সকালে বাড়ির অদূরে সরিষা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। পাশে ঘাস কাটার কাঁচি ও বস্তা রাখা ছিল।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক এশিয়া পোস্টকে বলেন, মরদেহের গলায় তার পরনের কাপড় প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, নির্যাতনের পর হত্যা করা হয়েছে। 

এ বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান জাহেদুল হক।