logo

সিলেট বেতার কেন্দ্রের ভেতরে মিলল যুবকের লাশ

সিলেট বেতার কেন্দ্রের ভেতরে মিলল যুবকের লাশ
বাংলাদেশ বেতার সিলেট। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতরে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেতারের কর্মীরা এই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম দেলোয়ার। তিনি নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, বেতার কমপ্লেক্সের ভেতরে দেয়াল ঘেঁষে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের নাক ও কানে রক্তের দাগ রয়েছে। কীভাবে তিনি মারা গেলেন তা তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মারা যাওয়া ব্যক্তি বেতারের কেউ নন।