logo

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
লাইনচ্যুতের পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক। ছবি: এশিয়া পোস্ট

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের সামনে একটি ট্রেন লাইনচ্যুত হয়।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী যাত্রীবাহী নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনমাস্টার সোহেল রানা ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।