logo

এবার জালিয়াতি আর জবরদস্তির ভোট হবে না: মির্জা ফখরুল

এবার জালিয়াতি আর জবরদস্তির ভোট হবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে আমাদের ভোট দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবারের ভোটে জালিয়াতি আর জবরদস্তির ভোট হবে না। একটা সুন্দর ভোট হবে। কারণ যে সরকার এখন আছে এ সরকার একটা নিরপেক্ষ সরকার। 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার আকচা ইউনিয়নে ফারাবাড়িতে তিনি এ কথা বলেন।।

মির্জা ফখরুল বলেন, আমরা রাজনৈতিক দলগুলো এবার নিরপেক্ষ ভোট চাই। সেনাবাহিনীও নিরপেক্ষ ভোট চায়। এবার সম্ভাবনা খুব বেশি, সুন্দর একটা ভোট হবে; তাহলে এবারের ভোটের মধ্য দিয়ে সুন্দর সরকার গঠন করতে পারি। 

তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে যদি ধানের শীষকে জেতাতে পারেন তবে আমি সবার আগে যেটা করতে চাই সেটা হলো আমি সবার আগে হিন্দু-মুসলমানের সম্প্রীতি করতে চাই। একটা সম্পর্ক তৈরি করতে চাই। 

মির্জা ফখরুল বলেন, আমি কারিগরি শিক্ষার দিকে মনোনিবেশ করতে চাই। যেন আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বসে ২ থেকে ৩ লাখ টাকা আয় করতে পারে। মেয়েদের নার্সিং ট্রেনিং করাতে চাই। আমি কৃষকদের উৎপাদিত সবজির যেন সঠিক মূল্য পাই। আমরা এখানে স্পেশালাইজড কোল্ড স্টোরেজ করতে চাই। 

তিনি আরও বলেন, আপনারা স্লোগান দেন। কিন্তু বুঝতে হবে স্লোগানের রাজনীতি শেষ। আমরা কাজের রাজনীতি করতে চাই।