অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
রোববার (২২ নভেম্বর) গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকদের মতে, দেশের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো এবং কালীগঞ্জে অনুরূপ পরিস্থিতি ঠেকাতে সতর্ক থাকার বার্তা দেওয়াই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য।




-1d81e8-720x405.webp)