logo

আল্লাহ ছাড়া কেউ বেহেশতের টিকিট দিতে পারে না : এ বি এম মোশাররফ 

আল্লাহ ছাড়া কেউ বেহেশতের টিকিট দিতে পারে না : এ বি এম মোশাররফ 

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা রাখে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

এ বি এম মোশাররফ হোসেন বলেন, ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এ ধরনের কথা যারা বলে তারা মোনাফেক। তারা মানুষকে বিভ্রান্ত করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে, তাদের প্রতিহত করতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ জলিল হাওলাদার।সভা সঞ্চালনা করেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। এ ছাড়াও মহিপুর থানা বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে অন্যান্য বক্তারা সাধারণ ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।