logo
Advertisement

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ অযৌক্তিক: প্রতিমন্ত্রী ফরহাদ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পঞ্চগড়
হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ অযৌক্তিক: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: এশিয়া পোস্ট

বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে বর্তমানে তেলসংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকিট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার পাঁতারা করছে।

তিনি দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকা, পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও বোদা উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সাঁতার প্রশিক্ষণার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।