Advertisement

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ
বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্র। ছবি: এশিয়া পোস্ট

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তাপবিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা ১২ মিনিটে পাম্প বন্ধ হয়ে গেলে ১ নম্বর ইউনিটটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ত্রুটি মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। আজকের মধ্যেই ত্রুটি সারিয়ে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

বিষয় :