logo

বরিশালে আওয়ামী লীগের অফিসে টানানো ব্যানার ছিঁড়ে ফেলল বিক্ষুব্ধরা

বরিশালে আওয়ামী লীগের অফিসে টানানো ব্যানার ছিঁড়ে ফেলল বিক্ষুব্ধরা

বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানসংবলিত ব্যানার টানানো হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিবির পুকুরপাড়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের অনুসারীরা ব্যানারটি টানিয়েছে বলে জানা যায়। যদিও ব্যানার লাগানোর কয়েক ঘণ্টা পর ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধ জনতা।

ব্যানারটিতে স্লোগানের পাশাপাশি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খানের ছবি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে তারা দেখতে পায় রাজিবের অনুসারীরা ব্যানারটি টানিয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা ব্যানারটিকে ছিঁড়ে ফেলে।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন-উল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘এ বিষয়ে কিছু জানা নেই।’