এসএসসি পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জোর

সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা চলছে। এ সময়ে দেশের অনেক অঞ্চলে অতিমাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে। এমন প্রেক্ষাপটে এসএসসি পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জোর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে আলোচনা হয়।
সভা সূত্র জানায়, আলোচনায় উঠে আসে সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া জেলার হিমাগারগুলোতে (কোল্ড স্টোরেজ) এবং এসএসসি পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জোর দেওয়া হয়েছে।
সমিতির বোর্ড সভাপতি হামিদুল ইসলাম লিংকনের সভাপতিত্ব এতে অংশ নেন, সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম, সচিব চৈতী দেবনাথ, সহসভাপতি লাইজু আকতার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন এবং বোর্ড পরিচালকরা।
সমিতির সার্বিক অগ্রগতিতে সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ বোর্ড সভাপতি হামিদুল ইসলাম লিংকন জানান। তিনি ভবিষ্যতে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মান আরও বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার নূর আলম ভূঁইয়া, সদর দপ্তরের ডিজিএম বাবুল হোসেন, মুন্সীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সানোয়ার হোসেন, শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহামুদুল হাসান, টংগীবাড়ি জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তারা।