logo
Advertisement

সাভারে পুলিশের এসবি সদস্য হত্যায় গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সাভার (ঢাকা)
সাভারে পুলিশের এসবি সদস্য হত্যায় গ্রেপ্তার ১
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জহিরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য আলতাফ হোসেন হত্যার ঘটনায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জহিরুল সাভারের বড়দেশী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজার এলাকায় বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা ঠিক করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও রিকশাকে ধাক্কা দেয়। বিষয়টি দেখে কাছে থাকা পুলিশ সদস্য আলতাফ হোসেন এগিয়ে যান ও প্রাইভেটকারে থাকা লোকজনের এমন বেপরোয়া আচরণ ও বৃদ্ধকে আঘাত করার প্রতিবাদ জানান।

প্রতিবাদ করার একপর্যায়ে প্রাইভেটকারে থাকা চার-পাঁচজন যুবক আলতাফ হোসেনের ওপর চড়াও হন। আরও লোক নিয়ে এসে আলতাফ হোসেনকে বেধড়ক মারধর করা হয়। হামলায় তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আলতাফ হোসেনের স্ত্রী শিউলি বেগম সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় জহিরুলসহ ১৫ জনের নামসহ আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।