logo

আট দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
আট দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর
সোনাহাট স্থলবন্দর। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর আট দিন বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ‌্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্রে এই বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, অ‌্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিসংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম আগের মতো সচল হবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক ট্রাফিক আমিনুল হক বলেন, সরকারি ছুটি অনুযায়ী স্থলবন্দরের দাপ্তরিক কার্যক্রম ১ জুন শুরু হবে। তবে আমদানি ও রপ্তানি কার্যক্রম ২ জুন থেকে শুরু হবে।