logo

ফরিদপুরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

ফরিদপুরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০
সালথা থানা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় লুডু খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার কামাইদিয়া গ্রামে একটি চায়ের দোকানে বসে বাজিতে লুডু খেলছিলেন একদল যুবক। খেলার মধ্যে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায় তা রূপ নেয় সংঘর্ষে। ঘণ্টাব্যাপী দুপক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।