logo

২৪ হাজার লিটার তেল মজুত করে জরিমানা দিলেন ২ লাখ টাকা

২৪ হাজার লিটার তেল মজুত করে জরিমানা দিলেন ২ লাখ টাকা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি মেসার্স পপি ট্রেডার্স নামে একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত করে রাখা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাম্পের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে অবস্থিত ফিলিং স্টেশনটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় পাম্পের মালিক হাবিবুর রহমানকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া অবৈধভাবে মজুতকৃত তেল পাম্পের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।