logo

পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, পটুয়াখালী
পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটক
ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর দুমকি থানার একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোসা. রাকিবা ওরফে সাদিয়াকে (২৪) আটক করেছে পুলিশ।

‎শুক্রবার (২৯ মে) রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটককৃত রাকিবা ওরফে সাদিয়া দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া গ্রামের আবু জাফরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া সিআর-১৫/২৬ (দুমকি) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬ (২) ধারায় দায়ের করা হয়েছে।

সূত্র আরও জানায়, সাদিয়া শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। এ ছাড়া বিবাহের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের দাবি, তিনি পটুয়াখালীর একটি ‘হানি ট্র্যাপ’ চক্রের অন্যতম সদস্য।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।