logo

ফেনীতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার

ফেনীতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. আলমগীর। ছবি: এশিয়া পোস্ট

ফেনীতে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনার মূল আসামি মো. আলমগীরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

​গ্রেপ্তারকৃত আলমগীর ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের আবুল কাশেম ও ছবুরা খাতুনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত আনুমানিক ১টায় ফেনী মডেল থানাধীন গোবিন্দপুর গ্রামের নতুন বাজার হতে ফকিরহাটগামী সড়কের মজিদ মৌলভীর বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এসময় উত্তর ধলিয়া গ্রামের আরিফুল ইসলাম রকিকে (২৮) হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায় আসামি আলমগীরসহ অজ্ঞাতরা। এতে রকির ঘাড়ের দুই পাশে ও মাথার পেছনসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত ও গভীর কাটা জখম হয়।

​পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নুর নবী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটায় গোবিন্দপুর এলাকা থেকে ঘটনার মূল আসামি মো. আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, ​গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।