logo

পারিবারিক কলহে গৃহবধূকে পিটিয়ে হত্যা

পারিবারিক কলহে গৃহবধূকে পিটিয়ে হত্যা
অভিযুক্ত মানিককে আটক করে হেফাজতে নেয় পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে রুমা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী মো. মানিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমা স্থানীয় বাসিন্দা বাহাদুরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রুমা ও তার স্বামীর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক ক্ষিপ্ত হয়ে রুমাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মানিককে আটক করে।

এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বামীকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট