logo
Advertisement

আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে: স্বাস্থ্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ,মানিকগঞ্জ
আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে এবং বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, এক দিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে। আমাদের কোনো গ্যাস কূপ খনন করে যায় নাই অতীতের সরকার। আমাদের যা রিজার্ভ ছিল তা এখনও চলে। আমরা নতুনভাবে কিছু গ্যাস কূপ খনন করতে শুরু করেছি।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক উন্নয়নমূলক ও অন্যান্য কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকার পাশাপাশি বিপুল অর্থ ব্যয়ে কেনা অনেক যন্ত্রপাতি ব্যবহার না করেই নষ্ট হয়ে গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কোন ধরনের অনিয়ম অর্থনীতিকে ছাড় দেওয়া হবে না।

মাদক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকসেবী ও মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রেও দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে উপজেলা ও তৃণমূল পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর সেবার মান উন্নত হয়েছে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।