শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (২ মে) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও সংরক্ষণকাজ এবং গাছের ডালপালা কাটার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণকাজ এবং গাছের ডালপালা কাটার জন্য ফিডারটির আওতাধীন সব বিতরণ এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দপ্তরের আওতাভুক্ত এলাকাগুলো হলো—কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যাণী চুয়াপাড়া, কল্যাণী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কোদলাপুর কবরস্থান রোড।
জনস্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে নেসকো কর্তৃপক্ষ।