logo

ট্রাক মেরামতের সময় বাবা-ছেলেকে পিষে দিয়ে গেল অজ্ঞাত গাড়ি

ট্রাক মেরামতের সময় বাবা-ছেলেকে পিষে দিয়ে গেল অজ্ঞাত গাড়ি
এশিয়া পোস্ট গ্রফিক্স

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাকচালক এবং তার ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) ভোরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী ও ইয়াকুব আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে নষ্ট হওয়া চাকা পরিবর্তন করছিলেন ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি সড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।