logo

মুক্তি পেলেন আরাকান আর্মির কাছে জিম্মি ৭৩ জেলে

মুক্তি পেলেন আরাকান আর্মির কাছে জিম্মি ৭৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের ধরে নিয়ে যাওয়া ৭৩ জেলেকে ফেরত এনেছে বিজিবি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ৭৩ জেলেকে কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর জেলেদের ফেরত আনা হয়েছে। ফেরত আসা জেলেরা মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির ক্যাম্পে বন্দি ছিলেন।

এর আগে এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল একই ঘাট থেকে সোমবার দুপুরে নাফ নদীর শূন্য রেখার উদ্দেশে রওনা দেয়। আরাকান আর্মি নাফ নদের শূন্য রেখায় জেলেদের তাদের কাছে হস্তান্তর করে। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলেরা ফেরত আসায় তাদের পরিবারে স্বস্তি ফিরেছে।

কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, আরাকান আর্মি দাবি করেছে—এসব জেলে জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় আটক করা হয়েছিল। তাদের কাছে আটক বাকি জেলেদেরও ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।

বিভিন্ন সময় নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছেন। তাদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হয়েছে।