logo

নীলফামারীতে পুকুরপাড়ে মিলল ককটেলসদৃশ ৪ বস্তু, এলাকায় আতঙ্ক

নীলফামারীতে পুকুরপাড়ে মিলল ককটেলসদৃশ ৪ বস্তু, এলাকায় আতঙ্ক
পুকুরপাড় থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার নীলফামারী শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারী শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালের দিকে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরপাড়ে লাল রঙের স্কচটেপ মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে নীলফামারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি বস্তু উদ্ধার করে।

উদ্ধার হওয়া বস্তুগুলো ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এগুলোর প্রকৃত পরিচয় শনাক্তে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেলসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এগুলো প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি জিল্লুর রহমান।