logo

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল সেনাসদস্যের 

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল সেনাসদস্যের 

বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মকবুল হোসেন (৫৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝিড়া স্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মকবুল হোসেন মাঝিড়া লেকপাড় এলাকার বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সকালে মহাসড়ক পার হচ্ছিলেন মকবুল হোসেন। এ সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান ওসি মুহা. তৌহিদুল ইসলাম।