logo
Advertisement

কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী
মানচিত্রে বান্দরবান। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বান্দরবান সদর উপজেলায় কাজের সময় ফোন ব্যবহার কেন্দ্র করে মো. নাসির নামে এক শ্রমিককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার সহকর্মী মো. মানিক।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার টংকাবতী ইউনিয়নে একটি আমবাগান থেকে নাসিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টংকাবতী ইউনিয়নে ব্রিকফিল্ড বাজারের পূর্ব পাশে মেন তাং ম্রো মেম্বারের আমবাগানে ইউসুফ মাঝির অধীনে আটজন শ্রমিক পরিচর্যার কাজ করছিলেন। কাজের সময় ফোন ব্যবহার নিয়ে নাসির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে হাতাহাতিও হয়। একপর্যায়ে মানিক তার হাতে থাকা ধারালো দা দিয়ে নাসিরের ঘাড়ে কোপ দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মানিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।